শিমি টেকনোলজি গত সাত বছরে দেশের বিভিন্ন পোশাক কারখানার ছয় হাজারের বেশি কর্মীকে অটোমেশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি হোটেলে এ মাইলফলক উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সারাহ ক্রেসলি, পরিচালক (পরিচালন) এশলে নিকোলস, বাংলাদেশে ব্যবসা উন্নয়ন প্রধান শাহরিয়ার হাসান এবং প্রশিক্ষণ ও মাঠ পরিচালন প্রধান রুদ্র রহমান উপস্থিত ছিলেন।