ই-ক্যাব আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ ইনোভেটর অব দি ইয়ার পুরস্কার পেয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। স্মার্ট টোল পেমেন্ট ফিচার সুবিধার জন্য ডেভেলপিং ই-কমার্স ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেয়া হয়। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বর্ষসেরা ইনোভেটর স্বীকৃতি পেল উপায়ের স্মার্ট টোল পেমেন্ট ফিচার
ই-ক্যাব আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ ইনোভেটর অব দি ইয়ার পুরস্কার পেয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।










