চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের (২০২৬-২০২৭) দ্বি-বার্ষিক নির্বাচনে ড. চৌধুরী মাহমুদ হাছান ও মো. মোজাম্মেল হক চৌধুরী পরিষদ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. চৌধুরী মাহমুদ হাছান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নূরুল ইসলাম, মো. তানভীর খান, ড. মুহাম্মদ ইসমাইল ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

আর সাধারণ সম্পাদক পদে মো. মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বাকি পদগুলোর মধ্যে, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোকছেদ আলম মনজু, আন্তর্জাতিক সম্পাদক পদে সাদিদ রেজা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মাহফুজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে লাবনী চাকমা, আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম, হাবিবুল ইসলাম, মো. হামিদুল ইসলাম সিকদার, এস এম মাসুদ পারভেজ, মো. হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মো. তারিকুল ইসলাম, মো. রহিম উদ্দিন, জাফর আহমদ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমিতির গঠনতন্ত্রের বিধান মোতাবেক নির্বাচন কমিশন গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী দায়িত্ব পালন করেছেন। আর নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোহাম্মদ মুনীর চৌধুরী, সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

বিজ্ঞপ্তি