‘ব্যাংকান্স্যুরেন্স: ব্যাংক ও বীমার মেলবন্ধন’ শিরোনামে বাংলাদেশের ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিদের নিয়ে গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারের আয়োজন করে বিশিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এক্সপার্টস একাডেমি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সেমিনার শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান রহমান। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান ম. মাহফুজুর রহমান।
এক্সপার্টস একাডেমির উদ্যোগে ব্যাংকান্স্যুরেন্স বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
‘ব্যাংকান্স্যুরেন্স: ব্যাংক ও বীমার মেলবন্ধন’ শিরোনামে বাংলাদেশের ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিদের নিয়ে গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










