বিজ্ঞাপন শাখার কয়েকশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গুগল। কর্মক্ষেত্রে দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর জোর দিতে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। কর্মকর্তারা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা থেকে বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগ বাড়াতে বড় পরিসরের ব্যবসা থেকে বিজ্ঞাপন সংগ্রহে যুক্ত কিছু কর্মীকে বাদ দেয়া হবে। বৈশ্বিক মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহারের কারণে গত বছরও ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল, যা প্রতিষ্ঠানটির মোট জনশক্তির প্রায় ৬ শতাংশ। গালফ নিউজ