ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে জড়ো হয়েছেন অর্থনীতিবিদরা। ইসলামী আর্থিক পরিষেবাপ্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের প্রতিনিধিরা ৪২তম কাউন্সিল সভায় সক্ষমতা উন্নয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। খবর আরব নিউজ।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের মে মাসের রিপোর্ট অনুসারে, সৌদি আরবের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে ইসলামী অর্থনীতি শিল্প ২০২৩-২০২৪ সালে বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।  যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি ২০২২ সালের শিল্পটির সম্প্রসারণ দেখে প্রত্যাশা করেছিল ২০২৩-২০২৪ অর্থবছরে এর প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হবে। বার্ষিক কাউন্সিল ও সাধারণ পরিষদের সভা পরিচালনা করেন সামা প্রধান ও আইএফএসবি ব্যাংকের চেয়ারম্যান আয়মান আল সায়ারি।