পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১০ মার্চ। সম্প্রতি ফান্ডটির সর্বশেষ ট্রাস্টি কমিটির সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৪৩ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ইউনিটহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরের ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৮৩ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা।










