‘সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ চুক্তির ফলে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য স্বল্প সুদে চলতি মূলধন অর্থায়নের সুযোগ আরো বিস্তৃত হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম। এ তহবিলের আওতায় যোগ্য উদ্যোক্তারা সর্বোচ্চ ৯শতাংশ সুদে চলতি মূলধন ঋণ পাবেন। ঋণে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেয়া যাবে। নবায়নকৃত চলতি মূলধন ঋণের বিপরীতেও পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়া যাবে।