ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একপি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. আলতাফ হুসাইন ও প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন এএমডি ড. এম কামাল উদ্দীন জসিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান। —বিজ্ঞপ্তি