বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে কুয়েতের সঙ্গে নতুন চুক্তি করেছে টেনাগা ন্যাশনাল বিএইচডি (টিএনবি)। কুয়েতের আল আহমাদিতে অবস্থিত শুয়াইবা নর্থ পাওয়ার জেনারেশন অ্যান্ড ওয়াটার ডিস্টিলেশন প্লান্ট পরিচালনায় এ চুক্তি হয়েছে। এক বিবৃতিতে টিএনবি জানায়, ভর্তুকি প্রতিষ্ঠান টিএনবি রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্সের মাধ্যমে কুয়েতভিত্তিক আল ধৌ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি হয়েছে। কোম্পানিটি জানায়, বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর আধুনিকায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বার্নামা