সৌদি আরবের পণ্য রফতানি গত আগস্টে আগের মাসের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৭ কোটি ১৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় মোট রফতানি কমেছে ২৩ দশমিক ৪ শতাংশ। এ তথ্য জানিয়েছে জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএএসএটিএটি)। খবর আরব নিউজ।

পণ্য রফতানি কমার জন্য জ্বালানি তেলের রফতানি কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও মিত্র দেশগুলোর সহযোগিতায় সৌদি আরব বাজার স্থিতিশীল করার জন্য তেল উৎপাদন কম করার সিদ্ধান্ত নিয়েছে।

জিএএসএটিএটির তথ্যানুযায়ী, ২০২৩ সালের আগস্টে সৌদি আরবের তেল রফতানি ২৭ দশমিক ১ শতাংশ কমেছে, আকার দাঁড়িয়েছে ৭৭ কোটি ৯০ লাখ রিয়াল। জ্বালানি তেল রফতানি কমা সত্ত্বেও আগস্টের জন্য পণ্যদ্রব্য রফতানির সামগ্রিক বৃদ্ধি লক্ষণীয়।