সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় অগ্রণী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ ও মো. সাঈদ কুতুব এবং ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলামসহ ডিএমডি ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
খালেদা জিয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ।









