ব্র্যাক ব্যাংক পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির যৌথ উদ্যোগ ‘চলো বিদেশ’ শীর্ষক ব্যাংকান্স্যুরেন্স ক্যাম্পেইনের সেরা পারফরমারদের সম্মাননা দেয়া হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং প্রগতি লাইফের এমডি ও সিইও মো. জালালুল আজিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এয়ার টিকিটসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
ব্যাংকান্স্যুরেন্স ক্যাম্পেইন বিজয়ীদের এয়ার টিকিট দিল ব্র্যাক ব্যাংক ও প্রগতি লাইফ
ব্র্যাক ব্যাংক পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির যৌথ উদ্যোগ ‘চলো বিদেশ’ শীর্ষক ব্যাংকান্স্যুরেন্স ক্যাম্পেইনের সেরা পারফরমারদের সম্মাননা দেয়া হয়েছে।









