সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও সব শ্রেণীর নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এক্সিম ব্যাংক। সম্প্রতি সিলেটের রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন
সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও সব শ্রেণীর নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এক্সিম ব্যাংক।










