ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৪ ও ২৫ নভেম্বর আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিআইইউ জব উৎসব ২০২৩। এতে উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ। রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উপদেষ্টা ও ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান।