সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে তামার বৈশ্বিক বিগলন কার্যক্রম স্থিতিশীল ছিল। চীনে ধাতব পণ্যটির বিগলন কার্যক্রমে শ্লথগতি দেখা দিলেও তাতে ভারসাম্য এনেছে অন্যান্য দেশ। কার্যক্রম স্থিতিশীল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলো। সম্প্রতি স্যাটেলাইট সার্ভেইল্যান্স অব কপার প্লান্টস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীন বিশ্বের শীর্ষ তামা বিগলনকারী ও পরিশোধিত তামা উৎপাদক। কমোডিটি ব্রোকার ম্যারেক্স ও স্যাভেন্ট এক বিবৃতিতে জানায়, ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিগলন কার্যক্রম কমে যায়। এটি দেশের সম্পূর্ণ তামা বিগলন খাতে নেতিবাচক প্রভাব ফেলে। তবে অন্যান্য বৃহৎ পরিশোধিত তামা উৎপাদক দেশে ডিসেম্বরে বিগলন কার্যক্রম বেড়েছে।










