গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতিতে শূন্য প্রবৃদ্ধি হয়েছে। শুক্রবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিকটিকস (ওএনএস) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

দ্য ব্যাংক অব ইংল্যান্ড গত সপ্তাহে এক পূর্বাভাসে জানায়, প্রলম্বিত মন্দায় প্রবেশ করতে যাচ্ছে ব্রিটেন। চলতি বছরের প্রথম প্রান্তিক থেকে শুরু করে পরবর্তী পাঁচ প্রান্তিকে ব্যাপৃত হতে পারে তা।

মূল্যস্ফীতির ধাক্কায় গত বছর ব্রিটিশ জীবনমানে মারাত্মক প্রভাব পড়েছে। ২০২২ সালের অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ১১ দশমিক ১ শতাংশ, যা ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ।