দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯ দশমিক ৭০ শতাংশ বা ৮২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে প্রায় ১৬৬ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৮৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৪৩ শতাংশ।