ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আগামী জানুয়ারির স্প্রিং সেমিস্টার ২০২৪ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এমএসসি ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডির মিরপুর রোডের ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস অনুষ্ঠানে গতকাল এ তথ্য জানানো হয়। মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডিআইইউর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন।