যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বজুড়ে ৪০০টিরও বেশি মুদি দোকান কেনার ঘোষণা দিয়েছে সুপারমার্কেট চেইন আলদি। এর মাধ্যমে মূল্যস্ফীতিতে নাকাল আমেরিকান ভোক্তাদের জন্য প্রতিষ্ঠানটির উপস্থিতি আরো সম্প্রসারণ হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
কোম্পানিটি সাউথইস্টার্ন গ্রোসারের সঙ্গে একটি চুক্তিতে সাক্ষর করে। যেখানে আলদি আলাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, লুইজিয়ানা ও মিসিসিপিজুড়ে সব উইন-ডিক্সি ও হার্ভেসের সুপারমার্কেটগুলোকে অধিগ্রহণ করবে। আলদির ইউএস অপারেশনের প্রধান জেসন হার্ট বলেন, ‘আমাদের বিস্তারকে আরো গতিশীল এবং দক্ষিণ-পূর্ব আমেরিকার বাসিন্দাদের মুদি খরচ সাশ্রয় করতে সাহায্য করার জন্য এটিই সঠিক সময় ছিল।’
তিনি আরো বলেন, ‘চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে আমাদের দীর্ঘমেয়াদি প্রসার বিস্তারের কৌশলের অংশ, যার মধ্যে এ বছর দেশব্যাপী ১২০টি নতুন স্টোর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যাতে বছরের শেষ নাগাদ মোট ২ হাজার ৪০০টিরও বেশি স্টোরে পৌঁছানো যায়।"তবে চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করা হয়নি।’










