বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে সম্প্রতি বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালক, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।