ইনিস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাব কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উদযাপন করা হয়েছে।

আইসিএসবি’র সিআরসি সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস ও অন্যান্য সদস্যদের ও চট্টগ্রাম অঞ্চলের আইসিএসবির ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা একত্রে চট্টগ্রাম শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এ সময় আইসিএসবি সিআরসির সদস্য মোহাম্মদ আবু সালাম এফসিএস, বাবুল মিয়া এফসিএস, সাজ্জাদুল আলম নিয়াজি এসিএস, আবুল কালাম আজাদ এসিএস, মোহাম্মদ আরিফুল ইসলাম এসিএসসহ চট্টগ্রাম অঞ্চলের আইসিএসবির ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।