পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি সংঘবিধিতে কিছু ধারা অন্তর্ভুক্ত করতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমে সংঘবিধি পরিবর্তনের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সংঘবিধিতে যেসব ধারা অন্তর্ভুক্ত করা হবে তার মধ্যে রয়েছে ঋণের জামানত হিসেবে সম্পদ ও সম্পত্তি বন্ধক রাখা, কোম্পানির নিজের বা সহযোগী কোম্পানির কিংবা তৃতীয় পক্ষকে ঋণ সুবিধা প্রদান ও দায়ের বিপরীতে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান। সংঘবিধিতে এসব বিষয় অন্তর্ভুক্ত করতে এ বছরের ১৮ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।