চলতি বছরের জুলাইয়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটার পরিমাণ বাড়িয়েছেন আমেরিকানরা। পোশাক, খাদ্যপণ্য, অনলাইন পণ্য ও অন্যান্য ক্ষেত্রে তারা খুচরা বিক্রেতাদের ওপর নির্ভর হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ভোক্তা ব্যয় এখনো স্থিতিস্থাপক মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করছে। খবর এপি।
মঙ্গলবার দেশটির বাণিজ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, জুন-জুলাইয়ে খুচরা বিক্রির পরিমাণ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তা প্রত্যাশার তুলনায় বেশি এবং টানা চার মাস ঊর্ধ্বমুখী। গত মাসে ভোক্তা মূল্যের বৃদ্ধি দশমিক ২ শতাংশকেও ছাড়িয়ে গেছে। এটি নির্দেশ করে ক্রেতারা নির্দিষ্ট পরিমাণে ব্যয় করছেন।
বিশ্লেষকরা উল্লেখ করেছেন, গত মাসে অ্যামাজন প্রাইম দুটি বড় ধরনের বিক্রি ইভেন্ট আয়োজন করেছিল, যা অনলাইন বিক্রি বৃদ্ধিতে সহায়তা করেছে। অটো ও গ্যাস বাদে বিক্রি ১ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা জানান, খুচরা বিক্রির পরিমাণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় অটো ডিলার, গ্যাস স্টেশন, বিল্ডিং সামগ্রী ও ফিড বাদ দিয়েই গত মাসের তুলনায় এ মাসে গৃহস্থালি পণ্যের বিক্রির পরিমাণ ১ শতাংশ বেড়েছে, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় উন্নতি।










