মৌলভীবাজারের শমশেরনগরে উত্তরা ব্যাংক পিএলসি তাদের ৫০তম উপশাখা উদ্বোধন করেছে। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন। এ সময় ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট অঞ্চল) মো. জাহাঙ্গীর আলমসহ গণ্যমান্য ব্যক্তি ও অন্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি