আগামী ১৫ নভেম্বর থেকে ওমানের মাসকটে শুরু হচ্ছে প্রথম ‘ওয়ার্ল্ড কাপ অব স্নুকার, সিঙ্গেলস ও টিম’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসিফ ইমরান। তার এ বিশ্বমঞ্চের যাত্রায় সহযোগী হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ’।
সম্প্রতি ঢাকার গুলশানে মেঘনা গ্রুপের প্রধান কার্যালয় ‘ফ্রেশ হাউজ’ এ স্পন্সর ঘোষণার চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্নুকার খেলোয়াড় আসিফ ইমরানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ।
এটি আসিফ ইমরানের প্রথম বিশ্বকাপ, যেখানে বিভিন্ন দেশের সত্তর জনেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন। এর আগেও ২০২৩ সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে তাকে স্পন্সর করেছিল ‘ফ্রেশ’।
—বিজ্ঞপ্তি










