নরওয়ে সভরেইন ওয়েলথ ফান্ড চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার লোকসান করেছে। এ সময়ে বিনিয়োগের বিপরীতে রিটার্ন ছিল মাইনাস ২ দশমিক ১ শতাংশ। আগের দুই প্রান্তিকের তুলনায় শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির অবস্থা ছিল দুর্বল। প্রযুক্তি, শিল্প ও ভোক্তা খাতের রিটার্ন ছিল উল্লেখযোগ্য কম। যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বৃহত্তম সভরেইন ফান্ডটিতে। ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার আকারের সভরেইন ফান্ডটি বিদেশী আবাসন, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে থাকে। বিশ্বের ৯ হাজার ২০০টিরও বেশি কোম্পানিতে রয়েছে শেয়ার। বছরের তৃতীয় প্রান্তিকে এসে তহবিলের স্থির আয় ছিল মূল্যের ২৭ দশমিক ১ শতাংশ, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় কম। দ্বিতীয় প্রান্তিকে স্থির আয় ছিল ২৬ দশমিক ৪ শতাংশ। একই সময়ে ২ দশমিক ২ শতাংশ ছিল তালিকাবিহীন আবাসন খাত, দ্বিতীয় প্রান্তিকে যা ছিল ২ দশমিক ৩ শতাংশ। সিএনবিসি
নরওয়ের সভরেইন ফান্ডের ৩৩৪০০ কোটি ডলার লোকসান
নরওয়ে সভরেইন ওয়েলথ ফান্ড চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার লোকসান করেছে।










