যুক্তরাষ্ট্রের হোম মর্টগেজের সুদহার গত সপ্তাহে প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (এমবিএ) জানায়, ৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ৩০ বছরের ফিক্সড রেট মর্টগেজের গড় চুক্তির হার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট কমে ৭ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। খবর রয়টার্স।

টানা দ্বিতীয় সপ্তাহে মর্টগেজের সুদহার কমার ফলে গৃহনির্মাণে ঋণের ব্যয় দুই দশকের মধ্যে সর্বনিম্ন ৮ শতাংশে নেমেছে। কারণ ১০ বছরের ট্রেজারি নোটের ইল্ড (সামগ্রিক উৎপাদন) দ্রুত বাড়ছে। ইল্ডের ভিত্তিতে মর্টগেজের সুদহার নির্ধারণ করে ট্রেজারি। তাই দুই সপ্তাহে মর্টগেজের সুদহার কমে এসেছে, যখন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী ছিল।

কয়েক মাস ধরে ট্রেজারি ইল্ড দ্রুত বেড়েছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়। মার্কিন ট্রেজারি জানায়, প্রত্যাশার চেয়ে কম ঋণ ইস্যু করবে। আর ফেডারেল রিজার্ভ টানা দ্বিতীয় বৈঠকের জন্য তার প্রকৃত সুদহার অপরিবর্তিত রেখেছে।

এমবিএর জোয়েল কান জানান, মার্কিন ট্রেজারি প্রত্যাশার চেয়ে কম ঋণ ইস্যু করেছে। ফেডারেল রিজার্ভ নভেম্বরের বৈঠকে সুদহার না বাড়ানোয় এবং চাকরির বাজারে ধীর প্রবৃদ্ধির কারণে গত সপ্তাহে মর্টগেজ সুদহার কমেছে।