ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সহযোগিতায় সম্প্রতি রাজধানীর এনইসি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইআরডি সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইডকলের সিইও আলমগীর মোরসেদ। সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব ও ইডকলের পরিচালক মিরানা মাহরুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইআরডির অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মো. রুহুল আমিন এবং ইডকলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক।
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল ইডকল
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।









