চলতি বছরের প্রথম নয় মাসে ১ লাখ ৩৪ হাজার ১৫২ বিদেশী পর্যটক আকর্ষণ করেছে কম্বোডিয়ার বিখ্যাত প্রত্নতাত্ত্বিক উদ্যান অ্যাঙ্কোর। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি। রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাঙ্কোর এন্টারপ্রাইজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাচীন পার্কটি জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে টিকিট বিক্রি থেকে ৫৩ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে। আয়ের পরিমাণও ২ হাজার ১২ শতাংশ বেশি। উত্তর-পশ্চিম সিয়াম রিপ প্রদেশে অবস্থিত অ্যাক্টোর প্রত্নতাত্ত্বিক উদ্যান ৪০১ বর্গকিলোমিটার বিস্তৃত। ১৯৯২ সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। উদ্যানটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সিনহুয়া নিউজ এজেন্সি