ক্রাউন সিমেন্ট পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, এমডি মোল্লাহ্ মোহাম্মদ মজনু, এএমডি মো. মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান উপস্থিত ছিলেন।