চট্টগ্রামের সীতাকুণ্ডে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সম্মাননা দিয়েছে জিপিএইচ ইস্পাত। এ উপলক্ষে গতকাল উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত প্লান্টে ‘জিপিএইচ শাইনিং স্টারস রিকগনিশন ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের এএমডি মোহাম্মদ আলমাস শিমুল। অনুষ্ঠানে জিপিএইচের ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট, প্রাইজবন্ড ও গিফট বক্স বিতরণ করেন। এ সময় অভিভাবক মো. নাছির উদ্দিন, বগাচতর নূরীয়া গনিউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাজীব সাহা ও মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার (ফাজিল) শিক্ষক আবু বকর বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রীতি রানী শীল এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার সানজিদুল ইসলাম তানিশা। —বিজ্ঞপ্তি