পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে কোম্পানিটি। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সায়।










