মধ্যপ্রাচ্যের অটোমেটিভ যন্ত্রাংশ এবং সেবা শিল্পের প্রধান প্রদর্শনী ‘অটো মেকানিকা দুবাই ২০২৩’ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। দেশের হয়ে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন রহিম আফরোজ। গত ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়।

৬১টি দেশের ১ হাজার ৯৩৮ জন দর্শনার্থী, ২০টি দেশের অফিসিয়াল প্যাভিলিয়ন এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অটোমেটিভ যন্ত্রাংশ এবং সেবা খাতের অগ্রগতিতে আগামীতে এ প্রদর্শনী নেতৃত্ব দেবে।

এবারের আয়োজনে আকর্ষণীয় বিষয়ের মধ্যে ছিল লুব্রিকেন্ট প্রযুক্তি বিষয়ে সম্মেলন, সক্রিয়তার জন্য উদ্ভাবন, টেকসই প্রযুক্তিতে গুরুত্বারোপ এবং সমাধান। এ আয়োজনটি পৃথিবীর ১৪৫টি দেশের ৪৫ হাজার ক্রেতাকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অটো মেকানিকার ২০তম সংস্করণে আটটি পণ্যকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে যন্ত্রাংশ ও এর উপাদান, ইলেকট্রনিক্স ও সিস্টেম, আনুষঙ্গিক ও কাস্টমাইজিং পণ্য, টায়ার ও ব্যাটারি, গাড়ি পরিষ্কার ও যত্ন নেয়ার অত্যাধুনিক কলাকৌশল, তেল এবং লুব্রিকেন্টস, ডায়াগনস্টিক ও মেরামত, বডি অ্যান্ড পেইন্টসহ ইত্যাদি।