বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর্স ক্লাবের (বিএমসিসি) আয়োজনে ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ম্যাচবক্স অ্যান্ড লেবেল এক্সিবিশন। তিন দিনব্যাপী প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান ম্যাচ কভার কালেক্টর্স সোসাইটির (এএমসিসিএস) প্রেসিডেন্ট ডেভিড ফিগ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ক্রিস হাইম। আরো উপস্থিত ছিলেন বিএমসিসি প্রেসিডেন্ট সাকিল হক, বিএমসিসির মহাসচিব রাসেল রহমান শিমুল প্রমুখ।
ওয়ার্ল্ড ম্যাচবক্স অ্যান্ড লেবেল এক্সিবিশন অনুষ্ঠিত
বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর্স ক্লাবের (বিএমসিসি) আয়োজনে ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ম্যাচবক্স অ্যান্ড লেবেল এক্সিবিশন।










