মেঘনা অটোমোবাইলস লিমিটেড এবং কিয়া করপোরেশনের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূতের ফার্স্ট সেক্রেটারি ইয়াং মিন সিও, মেঘনা অটোমোবাইলসের ডিরেক্টর রাশিকুর রহমান মাহিন, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান, কিয়া এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ডাটো স্যামসন আনান্দ জর্জ প্রমুখ।