এক্সিম ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়ের অগ্রগতি পর্যালোচনায় প্যানেল আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোর সার্বিক অবস্থা তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। তিনি মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং খেলাপি বিনিয়োগ আদায়ের বিষয়টি আরো জোরদারের নির্দেশ দেন।

অনুষ্ঠানে ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মো. রাইসুল ইসলাম এবং মো. আব্দুল আওয়াল চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।—বিজ্ঞপ্তি