পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে আরো কার্যকর ভূমিকা রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি বিদেশী বিনিয়োগে আগ্রহ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঋণ আদায়ের ক্ষেত্রে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব-উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।
সংসদীয় কমিটি
আইসিবিকে আরো কার্যকর ভূমিকা রাখার সুপারিশ
পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে আরো কার্যকর ভূমিকা রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি বিদেশী বিনিয়োগে আগ্রহ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।










