রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ডাইনিং, নিত্যপণ্য কেনাকাটা, ফ্যাশন, ঘর সাজানো ও ভ্রমণ—বিভিন্ন খাতে এসব সুবিধা উপভোগ করা যাবে রমজান ও ঈদজুড়ে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার আয়োজনকে আরো সাশ্রয়ী করতে প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁও ও গুলশানের ক্রাউন প্লাজায় পাঁচজনের মূল্যে ছয়জন ভোজের সুযোগ দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচিত রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় এবং বিভিন্ন প্রিমিয়াম হোটেলে একটি কিনলে একটি বিনামূল্যে সুবিধা থাকছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ইউনিমার্টের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অর্থ ফেরত সুবিধা মিলবে। পাশাপাশি জনপ্রিয় ইফতারি বাজার ‘লাহোর বাই আইকিচেন’ ও ‘খাজানা’তে থাকছে বিশেষ ছাড়। ঘরে বসে ইফতারি অর্ডারের ক্ষেত্রে ফুডপান্ডায় মিলবে মূল্যছাড়ের ভাউচার।
ঈদ উপলক্ষে ফ্যাশন ও ব্যক্তিগত পরিচর্যা খাতেও রয়েছে বিশেষ ছাড়। বিভিন্ন শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড, জুয়েলারি ও বিউটি সেলুনে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইউলোয় কেনাকাটায় ১০ শতাংশ অর্থ ফেরত সুবিধা মিলবে (শর্ত প্রযোজ্য)।










