পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেড ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ। কোম্পানি দুটির পর্ষদ সভা বেলা সাড়ে ৩টায় পৃথকভাবে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সায়। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সায়।
অন্যদিকে, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স স্পিনিংয়ের ইপিএস হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫১ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।










