এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহিত রহমান; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ লিগ্যাল অফিসার ও রিকভারি বিভাগের প্রধান মোহা. আনোয়ারুল ইসলাম; ডিএমডি ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম; ডিএমডি ও ট্রানজ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইফতেখার আহমেদ জাফর উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেয়া এবং মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করার কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের নয় হাজারের বেশি কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করা হয়েছে।