কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৪৮তম সভা গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন)কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (এন্টি-টেরোরিজম ইউনিট) এস এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স)আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি (ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মসিউল হক চৌধুরী প্রমুখ।
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৮তম সভা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৪৮তম সভা গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।









