নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেডের শেয়ার। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে পুনরায় লেনদেনে ফিরবে বীমা খাতের কোম্পানিটি। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় এজিএম আহ্বান করা হয়েছে।