বিজয় দিবস উদযাপন করেছে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)। সম্প্রতি বিসিবিএল সভাপতি ড. মো. ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার আবু মো. আমিমুল এহসান। রশীদ-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার।