সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৪ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ নগদ লভ্যাংশও রয়েছে। আলোচ্য হিসাব বছরে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে একই সময় যা ছিল ২ টাকা ২০ পয়সা। এ হিসাবে সদ্যসমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা ১০ দশমিক ৫৭ শতাংশ।










