নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের শীর্ষস্থানীয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) উদ্যোগে দুই দিনব্যাপী সামিট শুরু হয়েছে। গতকাল কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উইমেন ই-কমার্স অন্ট্রাপ্রেনিউরশিপ সামিট ২০২৩’ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উই প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এবারের উই সামিটের আহ্বায়ক নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন উই ট্রাস্টের উপদেষ্টা জাহানুর কবির সাকিব।