লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ আলম সারওয়ার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।