দেশের বাজারে আসছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজ। ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এ সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন ‘এরি’ সিরিজের ১.০, ১.৫ এবং ২.০ টন ক্যাপাসিটির মডেলসমূহ পাওয়া যাবে। এ সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মার্ট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।

অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের নাম্বার ১ ব্র্যান্ড গ্রী এসি এবং ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রী বর্তমানে বাংলাদেশে নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এ সাফল্য এবং সকল কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার ফল। অনুষ্ঠানে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার।

তিনি জানান, এ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ হলো: এআই ইনভার্টার কম্প্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারি সিস্টেম, যা বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এআই ইনভার্টার কম্প্রেসার স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে, ফলে নরমাল ইনভার্টারের তুলনায় ১৫–২০% অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয় করে গ্রী এরি এসি। হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি একটানা ১০ ঘন্টা পর্যন্ত হিট উৎপাদন করতে পারে, ফলে শীতকালেও ঠান্ডা নিয়ে টেনশন ফ্রি থাকা যায়। মিনি এনার্জি রিকভারি সিস্টেম কমফোর্টেবল এয়ার সার্কুলেশন নিশ্চিত করে। গ্রী ‘এরি’ সিরিজের স্মার্ট হিউমিডিফিকেশন রুমের হিউমিডিটি ব্যালান্স করে রুমকে সতেজ রাখে এবং ত্বকের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।

গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি ঘন্টায় ৯৩% পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে। কোল্ড এলার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না; তাঁদেরকে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। গ্রী ‘এরি’ সিরিজের অটোমেটিক সেলফ ক্লিনিং সিস্টেম এসি বন্ধ করার পর অটোমেটিক ক্লিনিং সিস্টেম ইনডোর ও আউটডোর ইউনিটকে ক্লিন করে দেয়, ফলে পরবর্তী ব্যবহারের সময় বাতাস সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত থাকে।

নতুন সিরিজের গ্রী ‘এরি’ এসিতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির স্মার্ট ওয়াইফাই সিস্টেম। এ প্রযুক্তি প্রচলিত ওয়াইফাই-এর তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। ফলে মোবাইলের মাধ্যমে যেকোনো স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়, যা এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ গ্রী-এর সঙ্গে প্রযুক্তি শেয়ারিং করে বাংলাদেশে কারখানা স্থাপন করছে। ফলে বাংলাদেশের আবহাওয়া এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী গ্রী এসি প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী’র উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার জানান, গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে এবং বাংলাদেশও এ বিষয়ে ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে।- বিজ্ঞপ্তি