কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরের পক্ষে কনকর্ড গ্রুপের চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার এবং ইস্টার্ন ব্যাংকের ডিএমডি এম খোরশেদ আনোয়ার এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরের যেকোনো সেবায় ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন।