ক্রাউন সিমেন্ট পিএলসির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত
১০ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। গতকাল বেলা
৩টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম)
এ অনুমোদন দেন
শেয়ারহোল্ডাররা। এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবিরসহ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ক্রাউন সিমেন্টের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
ক্রাউন সিমেন্ট পিএলসির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে কোম্পানিটি।










